Friday, May 16, 2025

তিন বছর পর আবার মুখোমুখি আলোচনায় রাশিয়া-ইউক্রেন

 তুরস্কের ইস্তাম্বুল শহরে আজ শুক্রবার শান্তি আলোচনা শুরু করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তিন বছরের বেশি সময় পর দুই দেশের মধ্যে এটাই প্রথম সরাসরি শান্তি আলোচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে দেখা যায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বসফরাসের তীরে অবস্থিত বিলাসবহুল দোলমাবাহচ প্রাসাদে রুশ ও ইউক্রেনীয় আলোচকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। ইউক্রেনীয় প্রতিনিধিদলের অর্ধেক সদস্য সামরিক পোশাক পরে ছিলেন এবং তাঁরা একটি টেবিলে তাঁদের প্রতিপক্ষ রুশ প্রতিনিধিদের মুখোমুখি বসেছিলেন, যাঁরা স্যুট পরা অবস্থায় উপস্থিত ছিলেন।

ফিদান বলেন, যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতি কার্যকর করা অত্যন্ত জরুরি। শান্তির জন্য উভয় পক্ষের মধ্যে একটি নতুন সম্ভাবনার জানালা খুলতে চাওয়ার ইচ্ছা দেখে তিনি আনন্দিত। ইস্তাম্বুলের এ আলোচনা দুই দেশের নেতাদের মধ্যে একটি বৈঠকের ভিত্তি তৈরি করুক, এটাই তাঁর চাওয়া।

ফিদান আরও বলেন, ‘আমাদের সামনে দুটি পথ রয়েছে। একটি পথ শান্তির দিকে নিয়ে যাবে, অন্যটি আরও ধ্বংস ও মৃত্যুর দিকে। কে কোন পথ বেছে নেবে, তা উভয় পক্ষকেই তাদের নিজস্ব ইচ্ছায় সিদ্ধান্ত নিতে হবে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা চলছে তুরস্কের প্রেসিডেন্টের দোলমাবাহচ কার্যালয়ে। কার্যালয়ের বাইরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ, ১৬ মে ২০২৫
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা চলছে তুরস্কের প্রেসিডেন্টের দোলমাবাহচ কার্যালয়ে। কার্যালয়ের বাইরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ, ১৬ মে ২০২৫
ছবি: রয়টার্স

ইস্তাম্বুলের এ আলোচনা থেকে যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতির সম্ভাবনা আগে থেকেই কম। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় গত বৃহস্পতিবার তা আরও কমে যায়, যখন তিনি জানান যে তাঁর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক না হলে কোনো অগ্রগতি হবে না।

ইউক্রেনীয় প্রতিনিধিদলের প্রধান কিয়েভের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরে বলেন, শান্তি কেবল তখনই সম্ভব, যদি রাশিয়া প্রাথমিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

রাশিয়ার কর্মকর্তারা বলছেন, তাঁরা কূটনৈতিকভাবে যুদ্ধের অবসান চান এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে তাঁরা একাধিক প্রশ্ন ও উদ্বেগ তুলেছেন। তাঁরা বলছেন, ইউক্রেন এ বিরতির সুযোগ নিয়ে নিজেদের বাহিনীকে আবার সংগঠিত করতে, অতিরিক্ত সেনা মোতায়েন ও আরও পশ্চিমা অস্ত্র সংগ্রহ করতে পারে।

অপর দিকে ইউক্রেন ও তার মিত্ররা পুতিনের বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ এনে বলছেন, তিনি প্রকৃতপক্ষে শান্তি চাইছেন না।

Monday, October 14, 2024

তিনটা কথা আমার কিছুতেই ভুললে চলবে না:


ক. প্রিয় রবের পক্ষ থেকে কোনও নেয়ামত পেয়েছি? সাথে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে ফেলব!


খ. রিযিকে টান পড়েছে? রুজি-রোজগার নেই? চালের বন্দোবস্ত নেই? আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দেব!


গ. বিপদ এসেছে? কোনও উপায় দেখতে পাচ্ছি না? লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকব!


শায়েখ  আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ

𝗜𝗻 𝗮 𝗿𝗲𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀𝗵𝗶𝗽 𝘄𝗶𝘁𝗵 🥰


অনেক!ভালোবাসি🌻🖤

"হযরত!মোহাম্মদ!(সাঃ) " 彡🥰💚

ঘরে বসে ইনকাম

 বেকার বসে না থেকে ফ্রিল্যান্সিং করুন আমাদের সাথে, শিক্ষিত বেকার না হয়ে, হয়ে উঠুন সফল ফ্রিলান্সার !! ঘরে বসে সহজ কিছু কাজের মাধ্যমে আপনার সময় কে কাজে লাগিয়ে মাস্টার আইটির সাথে গড়ে তুলুন আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ার। আমরা আপনাকে সহজ কিছু ক্লাস ও কাজের মাধ্যমে গড়ে তুলব বেসিক থেকে এডভান্স লেভেলের ফ্রিলান্সার হিসেবে। মাস্টার আইটির সাথে যুক্ত হোন মাস্টার আইটির প্রফেশনাল ডেটা এন্ট্রি প্রোগ্রামে। এই কোর্সে যা যা পাচ্ছেনঃ ☑️☑️ ১২ টি লাইভ ক্লাস। ☑️ মেন্টর সাপোর্ট। ☑️ পেমেন্ট পদ্ধতি ☑️ প্রিমিয়াম রিসোর্স। ☑️ লাইভ ক্লাসের পাশাপাশি প্রতিটি ক্লাস এর রেকর্ডেড ভিডিও পাবেন। বিস্তারিত আলোচনার জন্য আমরা আয়োজন করেছি একটি ফ্রি মাস্টার ক্লাসের- ফ্রি মাস্টার ক্লাস করতে চাইলে আপনার নাম ও মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করুন।

Sunday, October 13, 2024

সেই হলো প্রকৃত বন্ধু যে বিপদগ্রস্ত বন্ধুর হাত ধরে।”

 ভাগ্য ভাল যে ফার্সি ‘দাসত্ব’ শব্দের অর্থ ‘হাত’ ধরেছে, দাস্ত (পায়খানা) ধরে নিয়ে আসিনি।

সুতরাং যারা কোরআন পাকের বাংলা তরজমা পড়ে নিজের জ্ঞান অনুযায়ী আমল করতে চায় তারা এ মূর্খটির চেয়ে কোন অংশে কম নয়।

মুচকি হেসে সালাম দিয়ে ঘরে প্রবেশ করুণ।

 আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বলেন, প্রিয় নবী (সাঃ) যখন ঘরে প্রবেশ করতেন তখন তিনি সালাম দিয়ে প্রবেশ করতেন এবং তার গোটা চেহারায় তখন মুচকি হাসির আভা ফুটে থাকত।

তাই মুচকি হেসে সালাম দিয়ে ঘরে প্রবেশ করা সুন্নত। 

Wednesday, September 18, 2024

 ১১ ঘণ্টা পর উত্তরা থেকে মতিঝিলে মেট্রোরেল চলাচল শুরু..

তিন বছর পর আবার মুখোমুখি আলোচনায় রাশিয়া-ইউক্রেন

  তুরস্কের ইস্তাম্বুল শহরে আজ শুক্রবার শান্তি আলোচনা শুরু করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তিন বছরের বেশি সময় পর দুই দেশের মধ্যে এটা...